'সোঁদামাটি' সাহিত্য পত্রিকা ও 'ঐতিহাসিক মুর্শিদাবাদ' ফেসবুক গ্রুপের যৌথ উদ্যোগে এই ওয়েবসাইট।

Showing posts with label instutition. Show all posts
Showing posts with label instutition. Show all posts

বেলডাঙ্গা কাশিমবাজার রাজ গোবিন্দসুন্দরী বিদ্যাপীঠ


বেলডাঙ্গার সবচেয়ে প্রাচীনতম বিদ্যালয় কাশিমবাজার রাজ গোবিন্দসুন্দরী বিদ্যাপীঠ। ১৮৮৫ সালে চন্দ্রনাথ হাজরা ও সতীশচন্দ্র ঘোষের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথমে বেলডাঙ্গার হাজরাদের বাড়িতে বিদ্যালয়ের কাজকর্ম সম্পন্ন হোত। কিন্তু সেখানে বিদ্যালয়ের উপযুক্ত জায়গার অভাবে স্থানীয় বিদ্যাৎসাহী ব্যক্তিরা কাশিমবাজারের স্বনামধন্য রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর শরণাপন্ন হন। অতপর মনীন্দ্রচন্দ্র নন্দী ১৮৯০ সালে বর্তমান বিদ্যালয়ের জায়গা সহ বিদ্যালয় গৃহটি নির্মাণ করে দেন। মনীন্দ্রচন্দ্রের মায়ের নাম অনুসারে বিদ্যালয়ের নাম হয় কাশিমবাজার রাজ গোবিন্দসুন্দরী বিদ্যাপীঠ (C.R.G.S)।


শেয়ার করুন

সারগাছি ‪রামকৃষ্ণ মিশন অাশ্রম



রামকৃষ্ণ মিশন একটি মানবকল্যাণকারী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৮৯৭ সালের ১লা মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ও তাঁর গুরুভ্রাতাদের প্রচেষ্টায় কলকাতায় ধর্ম প্রচারের জন্য সংগঠন “রামকৃষ্ণ মঠ” এবং সামাজিক কাজের জন্য সংগঠন “রামকৃষ্ণ মিশন” প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশন জনস্বাস্থ্য, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণকার্য, গ্রামোন্নয়ন, আদিবাসী কল্যাণ, বুনিয়াদি ও উচ্চশিক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রে সেবামূলক কাজ করে থাকে।


শেয়ার করুন

বেলডাঙ্গা ‎শিউনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ



ব্যবসাকেন্দ্র হিসাবে বেলডাঙ্গার নাম বৃটিশ আমল থেকে ইতিহাস প্রসিদ্ধ ছিল। উচ্চ শিক্ষার জন্য এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। দীর্ঘ প্রায় ২০ কিমি পথ বেরিয়ে বহরমপুরে যেতে হত উচ্চ শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু সেই সাধ্য বেশির ভাগ পরিবারের ছিল না। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এক বৃহৎ জনগোষ্ঠী বসবাস করেন বেলডাঙ্গার বিভিন্ন গ্রামে। এমত অবস্থায় বেলডাঙ্গার উচ্চ শিক্ষা প্রসারের জন্য এগিয়ে এলেন কিছু মহৎ হৃদয় দানবীর ব্যক্তি। বেলডাঙ্গা শহরের প্রসিদ্ধ ব্যক্তি শ্রী রামেশ্বর ফতেপুরিয়া দান করলেন ৩.৫২ একর জমি এবং নগদ ৫০,০০০টাকা কলেজ প্রতিষ্ঠাতার জন্য। ভাবতা গ্রামের অন্যতম এক প্রসিদ্ধ ব্যক্তি হাজী মহম্মদ মহসীন মোল্লা কলেজের গৃহ নির্মাণের জন্য মুক্তহস্তে দান করলেন ১,২০,০০০টাকা। বেলডাঙ্গার স্থানীয় ক্লাব জনকল্যাণ সমিতির সহযোগিতায় কলেজ তৈরির কাজ সম্পন্ন হল। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হল বেলডাঙ্গা শিউনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ। শুরু হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রাজুয়েট এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অধীনে আন্ডার গ্রাজুয়েট(H.S) কোর্স।


শেয়ার করুন