![]() |
| রুপচাঁদ অধিকারীর বাড়ি |
রাধা-কৃষ্ণের লীলাবিষয়ক আধ্যাত্মিক মাহাত্ম সংগীতকে এককথায় কীর্ত্তন গান বলে। এই কীর্ত্তনাঙ্গের এক অন্যতম ধারা হল ঢপকীর্ত্তন। ঢপকীর্ত্তনের শ্রেষ্ঠ গায়ক ছিলেন রুপচাঁদ অধিকারী। তাঁকে অনেকে ঢপকীর্ত্তন গানের প্রবর্তক বলেন। ১৭২২ সালে সুগায়ক রুপচাঁদের জন্ম হয়েছিল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার দক্ষিণপাড়ায়।



















